রাজবাড়ীর গোয়ালন্দে তীব্র শীতে অসহায় বৃদ্ধা ও দরিদ্র পরিবারের মাঝে স্বেচ্ছাসেবী "স্বপ্ন কুড়ি সামাজিক সংগঠন" এর উদ্যোগে ২৭টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত সোমবার (৫ জানুয়ারী) রাতে গোয়ালন্দ পৌরসভা ও উজানচর ইউনিয়নের ২৭টি অসহায় পরিবারের মাঝে ঘরে ঘরে খাদ্য সামগ্রী হিসেবে চাউল, ডাউল, সয়াবিন তেল সংগঠনের সদস্যরা পৌঁছে দেন।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা আবু সাইদ মন্ডল, সদস্য ফাহিম হাসান হিমেল, নাহিদুল ইসলাম, আকিব সরদার, আজম, পিয়াল, মাহিম, রিফাত সরদার, সাগর, সাহস ও মোতাহার সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। হঠাৎ দরজায় খাদ্য সামগ্রী পেয়ে কয়েকজন আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, “ঘরে খাওয়ার মতো কিছুই ছিল না বাবা, সকালে কী খাব জানতাম না।” এগুলো পেয়ে অনেক বড় উপকার হইলো।